সৌমি মাহাত , পুরুলিয়া
১১ আগস্ট , ২০২০

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, একঘেঁয়েমি কাটাতে অবসরে বেরিয়ে পড়ুন। পুরুলিয়া শহর থেকে মাত্র ২৫ কিমি দূরে “কুমারী সেচ প্রকল্প ” ।

নিজস্ব চিত্র

পাহাড় কোলে প্রকৃতির অসামান্য মাধুর্য্যের মাঝে অতিবাহিত করুন কিছুটা সময়। প্রকল্পটি তৈরি ১৯৭৫-৭৬ সাল নাগাদ । বিস্তীর্ণ এলাকার জলকষ্ট ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ৮৩৯ হেক্টর জায়গা নিয়ে বিস্তীর্ণ জলাধারটির নয়নাভিরাম দৃশ্য মানুষের সমস্ত দুঃখ-বেদনা ভোলাবার সঙ্গী হয়ে উঠেছে । বনভোজন বা আউটিং-এর জন্য আদর্শ জায়গা কুমারী বাঁধ।চলতি ভাষায় বাঁধ বললেও স্থানটির পরিবেশ সত্যিই অপরূপ । পাহাড় কোলে অবস্থিত এই স্থানটি প্রকৃতি যেন আপন মহিমায় তৈরী করেছে ।

নিজস্ব চিত্র


শহর থেকে বেরিয়ে পুরুলিয়া বলরামপুর রোড ধরে উরমা থেকে বাঁদিকের রাস্তা সোজা পৌঁছে দেবে কুমারী বাঁধ। কিছুটা সময় অতিবাহিত করে ফিরে আসুন জীবন ও মননের নতুন উদ্দিপনা নিয়ে।

শেয়ার করুন

You cannot copy content of this page