নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, ১১ নভেম্বর ২০২১ঃ

পুরুলিয়ার বান্দোয়ানে এবার দেখা গেল এম এ পাশ, টেট উত্তীর্ণ চপ বিক্রেতা। বান্দোয়ান ফরেস্ট অফিসের সামনে রাস্তার ধারে চপের গুমটি করেছেন বিশ্বজিৎ কর মোদক। দোকানের নাম “চপ শিল্প”। বিশ্বজিৎ বাবু পেশায় বান্দোয়ান ব্লকের ভি আর পি কর্মী। তাঁর নিজের কথায়, ভি আর পি-র দৈনিক ১৭৫ টাকায় সংসার চলছিল না। তাছাড়া গ্রামীণ সম্পদ কর্মীদের বেতন নিয়মিত প্রতিমাসে হয় না। অবশ্য চপ ভাজা বিক্রি করতে বিশ্বজিৎ বাবুর বিন্দুমাত্রও সংকোচ নেই। বরং তিমি বলেন, “কোন কাজই ছোট নয়”।

অন্যদিকে তাঁর এই উদ্যোগকে বরং সাধুবাদ জানিয়েছেন প্রতিবেশীরা। প্রতিবেশী তথা স্থানীয় বাসিন্দা নমিতা হালদার বলেন, ভি আর পি-র দৈনিক ১৭৫ টাকার চাকরি আর কিছু টিউশন পড়িয়ে ওর সংসার চলত। কিন্ত করোনা পরিস্থিতিতে টিউশনির ভাঁড়ার শূন্য। তাই আমরা, স্থানীয় বাসিন্দারাই বিশ্বজিৎকে চপের দোকান করার সাহস দিয়েছি। তবে চপের দোকান করে দৈনিক ৪ থেকে ৫ শো টাকার বিক্র হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বজিৎ কর মোদক।

শেয়ার করুন

You cannot copy content of this page