নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১২ সেপ্টেম্বর , ২০২০

শনিবার সকালে পুরুলিয়া শহরের ইউসি সিনহা স্ট্রিটে ভাড়াবাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম সন্তু রায়(৩৫)। তাঁর বাড়ি আসানসোলে। পুরুলিয়া শহরে একটি বেসরকারি সংস্থায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন ওই যুবক। স্থানীয় ও পুলিস সূত্রে আরও জানাগিয়েছে, এদিন সকালে বাড়ির দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানার পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। রুমের মধ্যে সিলিং ফ্যানে গামছাতে ওই যুবক ঝুলন্ত অবস্থায় ছিল বলে জানাগিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

শেয়ার করুন

You cannot copy content of this page