নিজস্ব সংবাদদাতা, মানবাজার : ১ আগস্ট, ২০২১

ছুটির দিনে হঠাৎ মানবাজার শহরের দোকান বাজার সহ বিভিন্ন জায়গায় হানা দিলেন মানবাজার-১ নং ব্লকের বিডিও ও মানবাজার থানার ওসি।এদিন অনেকেই মাস্কহীন ভাবে ঘোরাঘুরি করছিলেন।হঠাৎ বিডিওকে দেখে অস্বস্তিতে পড়ে যান অনেকে। এরকম ভাবে যে বিডিও এবং ওসি হঠাৎ করে পরিদর্শনে আসবেন ছুটির দিনে তা কেউ কল্পনাই করতে পারেননি।

এবিষয়ে মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার পাহাড়ি বলেন,মাস্কের ব্যাবহার নিয়ে সচেতনতা বাড়াতেই এই অভিযান।
এদিন মানবাজার কৃষক বাজার,পোস্ট অফিস মোড়, হসপিটাল মোড়,পোদ্দার পাড়া সহ একাধিক জায়গায় মাস্কহীনদের সচেতন করতে অভিযান চলে এবং বেশ কিছু মানুষকে ফাইনও করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page