নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৩ নভেম্বর২০২১ঃ

আজ, বুধবার, কালীপুজোর আগের দিন মানবাজার সাবডিভিশন এলাকার বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি-পটকাট আটক করল মানবাজার থানার পুলিস। এদিন এসডিপিও-র নেতৃত্বে প্রায় লক্ষাধিক টাকার বাজি মানবাজারের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছে বলে মানবাজার থানা সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ৮ জনকে গ্রেফতারও করা হয়েছে। এসডিপিও, মানবাজার বরুন বৈদ্য জানিয়েছেন, পুজোর মরশুম জুড়ে এ ধরনের অভিযান আবারও চালানো হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page