নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৯ ডিসেম্বর :

মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ‍্যোগে গতকাল তামিলনাড়ুর কুন্নুর জেলার ঘন জঙ্গলে হেলিকপ্টার দূঘটনায় সদ‍্য প্রয়াত সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত সহ ১১ জন বীর সেনানীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ‍্যমে। এদিন মোমবাতি প্রজ্জ্বলন করে এবং  জেনারেল বিপিন রাওয়াত এর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জানান মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর দত্ত, জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র, সমাজ কর্মী রামকৃষ্ণ নন্দী, অশোক সেন সহ প্রমূখ ব‍্যক্তিবর্গ।

শেয়ার করুন

You cannot copy content of this page