নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১১ ডিসেম্বর :

দিনের বেলায় সোনার দোকানে চুরির ঘটনাটি ঘটেছে মানবাজার থানা অন্তর্গত জিতুজুরি গ্রামে।

সোনার গহনা দোকানের মালিক রামকৃষ্ণ দত্ত বলেন,প্রতিদিনের মত আজও ১০ টার দোকান খোলা রেখে আমি জল আনতে গিয়েছিলাম এসে দেখি দোকানের ড্রয়ার থেকে সমস্ত গয়না নিয়ে পালিয়েছে,কিন্তু কে বা কারা গহনা নিয়ে পালিয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

এদিন এই মর্মে মানবাজার থানায়  লিখিত অভিযোগ করে তিনি  জানান যে ১ কেজি রুপোর গহনা,সোনার কিছু গহনা এবং নগদ ১০,০০০ টাকা খোয়া গিয়েছে ।
ঘটনার তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page