নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি ২০২২ঃ
উদ্বোধন হয়ে গেলো ১৯ তম মানবাজার মানভূম মেলা ও বই মেলা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার প্রতীকী উদ্বোধন করেন মেলার শুভ উদ্বোধক বিষ্ণুপুর ঘরানার সংগীতশিল্পী গোরাচাঁদ নারায়ন দেব। শুক্রবার মেলার শুভ উদ্বোধনে মেলার সঙ্গীত পরিবেশন করেন এলাকার সঙ্গীত শিল্পীরা। আজকের এই অনুষ্ঠানে পুরুলিয়া জেলার লোক গবেষক জলধর কর্মকারকে বিশেষভাবে সম্মান জানানো হয়। আজকের এই সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন মানভূম মেলা ও বই মেলা কমিটির সভাপতি সাম্যপারী মাহাতো, সম্পাদক কুমারেশ দত্ত,বিশিষ্ট শিক্ষক অমিতাভ মিশ্র, সমাজসেবী ও সাহিত্যিক দেবাশীষ নারায়ণ দেব সহ বিশিষ্টজনেরা।


