নিজস্ব সংবাদদাতা, নিতুরিয়া, ১২ ফেব্রুয়ারি ২০২২ঃ
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ নিতুরিয়া ব্লকের বেণীপুর বুথের বুথ সভাপতি রাকেশ মণ্ডল, বুথ সম্পাদক নিমাই মণ্ডল সক্রিয় বিজেপি কর্মী কাজল মণ্ডল, উত্তম মণ্ডল সহ ১৯০টি পরিবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় সৌমেন বেলথরিয়া মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।


