নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ২৭ জানুয়ারি ২০২২ঃ
৭৩ তম প্রজাতন্ত্র দিবসের পরদিন সকালেই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছডাল পুরুলিয়ায়। বৃহস্পতিবার সকালেই বরাবাজার থানার ঝাড়খন্ড ঘেঁষা লালডি গ্রামের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। পুলিশ ইতিমধ্যেই পোস্টারগুলি উদ্ধার করেছে । তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে, তা এখনো জানা যায়নি । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ । এর আগেও বিগত কয়েক মাসে বরাবাজার থানার বিভিন্ন জায়গা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা ঘটেছে। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোষ্টারগুলি। মৃত মাও নেতার “হত্যার বদলা” নেওয়ার হুমকির পাশাপাশি ওইসব পোষ্টারের মাধ্যমে তাদের শহীদ দিবসে মানুষকে দলে দলে যোগ দেওয়ার আহ্বানও জানান হয়েছে। তবে কে বা কারা এই ধরনের পোষ্টার সেঁটে গেল, সেবিষয়ে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।




