নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২০ অক্টোবর ২০২১ঃ

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে পুরুলিয়ার মানবাজারে ডিওয়াইএফআই এবং এসএফআই এর যৌথ উদ্যোগে মশাল মিছিল করা হলো। এদিন মানবাজার জোনাল পাটি অফিস থেকে গোটা শহর জুড়েই একটি মিছিল পরিক্রমা করে।

এবিষয়ে পুরুলিয়া জেলা ডিওয়াইএফআই সভাপতি সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ এই মিছিল করা হলো, সাথে যে কোনো জায়গায় এই রকম সংখ্যা লঘুদের উপর এধরনের অত্যাচারের প্রতিবাদে ডিওয়াইএফআই সহ বাম পন্থী দল গুলি একই ভাবে প্রতিবাদ জানাবে, এছাড়াও এই ঘটনার পরিপেক্ষিতে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ জানান।

শেয়ার করুন

You cannot copy content of this page