নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৭ মার্চ, ২০২১

পুরুলিয়ার মানবাজার বিধানসভায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে। কিছু ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের লম্বা লাইন ও চোখে পড়ে। আজ সকাল সকাল নিজ ভোট কেন্দ্রে ভোট দিলেন মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসের পার্থী সন্ধ্যারনী টুডু।

মানবাজার বিধানসভার মানবাজারের চড়কির 239 নম্বর বুথে হঠাৎ করে ইভিএম খারাপ হয়ে যায় ফলে সমস্যায় পড়েন ভোটদাতারা। পরবতীকালে ইভিএম মেশিন ঠিক করার পর আবার ভোট শুরু হয়।

করোনা পরবর্তী পরিস্থিতিতে রাজ্য তথা জেলায় প্রথম ভোট। তাই সতর্কতা অবলম্বনের সাথে অসহ্য গরম অগ্রাহ্য করেই ভোটদাতারা ভোটদানে এগিয়ে এসেছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page