নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৯ সেপ্টেম্বর , ২০২০
প্রাণী সম্পদ বিকাশ কর্মীদের সংগঠন একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে মন্ত্রী শান্তিরাম মাহাতোর কাছে স্মারকলিপি দিলেন। সারা রাজ্যে প্রায় ১৪০০০ অস্থায়ী কর্মী রয়েছেন । প্রাণী সম্পদ বিকাশ সংক্রান্ত কাজ পঞ্চায়েত বা ব্লক স্তরে তারা দেখাশোনা করেন।সংগঠন এর পুরুলিয়া জেলা শাখার সদস্যরা এদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতোর সাথে পুরুলিয়া সার্কিট হাউসে সাক্ষাৎ করে তাদের দাবিসনদ পেশ করেছেন।
সংগঠন এর জেলা সভাপতি উমাকান্ত মাহাত জানান, “সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ৫ দফা দাবির একটি স্মারক লিপি শান্তিরাম বাবুর হাতে দিয়েছি। উনি বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেবেন বলে আমাদের জানিয়েছেন।” উল্লেখ্য যে তাদের দাবিগুলোর মধ্যে সাম্মানিক বৃদ্ধি,কাজের স্থায়ী করণ, কর্মীদের জন্য বিমার বন্দোবস্ত ইত্যাদি রয়েছে৷ দাবিদাওয়ার বিষয়ে শান্তিরাম বাবু বলেন, সংগঠন বেশ কিছু দাবি নিয়ে আবেদন জানিয়েছেন, সংশ্লিষ্ট দফতর এ তা পাঠিয়ে দেওয়া হবে।
শেয়ার করুন