নিজস্ব সংবাদদাতা, পাড়া ও পুরুলিয়া : ১৩ মার্চ, ২০২১

বাধ সেধেছে আবহাওয়া। তাই ১৪ মার্চ, রবিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তীর পাড়া কেন্দ্রের ভোট প্রচার সফর বাতিল হয়ে গেল। শনিবার বিকেলে জেলা তৃণমূল সূত্রে একথা জানানো হয়।

প্রসঙ্গত জেলাতে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে জোর প্রচার শুরু হয়েছে। হেভিওয়েট প্রচারও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দল গুলির। আগামী কাল রবিবার পাড়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো-এর কর্মসূচিতে অংশগ্রহন করার কথা ছিল তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তীর। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারনে তা বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, হেলিপ্যাড হিসেবে চিহ্নিত মাঠটি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কর্মসূচি বাতিল করা হয়। দলের মুখপাত্র নবেন্দু মাহালি জানিয়েছেন, মূলত আবহাওয়া খারাপ থাকায় মিমি চক্রবর্তীর সফর বাতিল হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page