নিজস্ব সংবাদদাতা, বলরামপুর ও রঘুনাথপুর, ২৮ মে ২০২২ঃ

খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড়সড় সাফল্য পেল বলরামপুর ও রঘুনাথপুর থানার পুলিশ। শনিবার বলরামপুর থানার পুলিশ ১৪ টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল। অন্যদিকে এদিনই রঘুনাথপুর থানার পুলিশও ২২ টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রাপকরা ।

শেয়ার করুন

You cannot copy content of this page