নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ সেপ্টেম্বর ২০২১ঃ

আজ, রবিবার, শিক্ষক দিবসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়া জেলা পুলিশ। আসন্ন সময়ে রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে জেলা পুলিশ এদিন মক টেস্টের আয়োজন করে। মূলত মাল্টিপল চয়েস ভিত্তিক মক টেস্ট নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, জেলাজুড়ে ২৭ টি সেন্টারে প্রায় ৮ হাজার প্রার্থী এই মক টেস্টে অংশগ্রহন করেন। জানা গিয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২১ রাজ্য পুলিশের কনেস্টেবল পদে নিয়োগের উদ্দেশ্যে মূল পরীক্ষা হবে। তার আগে প্রার্থীদের পরীক্ষা বিষয়ে মনোবল ও আত্মবিশ্বাস বাড়ানো ছাড়াও পরীক্ষার ধরন বা প্যাটার্নের সঙ্গে প্রার্থীদের পরিচয় ঘটানোর উদ্দেশ্যেই এই মক টেস্টের আয়োজন করা হয়। জেলা পুলিশ সূত্রে বলা হয়েছে, এই ধরনের মক টেস্টের মাধ্যমে একাধারে প্রার্থীদের যেমন পরীক্ষা বিষয়ে মোটিভেট করা যাবে অন্যদিকে তেমনই প্রার্থীরা নিজেদের পরীক্ষা প্রস্তুতি বিষয়েও যথেষ্ট ওয়াকিবহাল হতে পারবেন। এছাড়াও এই আয়োজন জেলা পুলিশ বিভাগের বিভিন্ন সামাজিক কর্মসূচির বিস্তার বলেও জানা গিয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর মূল পরীক্ষার আগে এই ধরনে আরো বেশ কয়েকটি মক টেস্টের আয়োজন জেলা পুলিশের উদ্যোগে করা হবে বলে জানা গিয়েছে। এদিন মক টেস্টের পর অংশগ্রহনকারী প্রার্থীরা স্বীকার করেছেন যে এই আয়োজনে তাঁরা ভীষণ উপকৃত এবং এই মক টেস্ট তাঁদের মূল পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে মোটিভেট করবে।

শেয়ার করুন

You cannot copy content of this page