নিজস্ব সংবাদদাতা, কেন্দা, ২৪ অক্টোবর ২০২১ঃ
কেন্দা থানার কোনাপাড়া গ্রামে একটি ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এদিন স্থানীয় সূত্রে জানা যায় যে রবিবার ৭.৩০ নাগাদ প্রায় ৫ ফুট লম্বা এই সাপটিকে প্রত্যক্ষ করেন গ্রামবাসীরা এরপর স্হানীয়রা কেন্দা বনদপ্তরে খবর দিলে বনকর্মীরা গিয়ে ওই ময়ালটিকে উদ্ধার করে নিয়ে আসে। এদিন বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় সাপটির প্রাথমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পরেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


