নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৮ আগষ্ট ২০২১

পুরুলিয়ার মানবাজার-১ নম্বর ব্লকের নডিহা গ্রামের মানুষজনদের নজরে আসে ধানের ক্ষেতে থাকা একটি জালে জড়িয়ে আছে বিশাল আকৃতির ময়াল সাপটি। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভীড় করেন ময়াল সাপ দেখার জন্য। খবর দেওয়া হয় বনদপ্তরে। সিন্দুরপুর বিট অফিসের কর্মীরা তড়িঘড়ি ওই গ্রামে পৌঁছান এবং ৮ ফুট লম্বা ১৬ কেজি ওজনের ওই ময়ালটিকে ঘন্টা খানেক এর প্রচেষ্টায় উদ্ধার করে বনদপ্তর এর কার্যালয়ে নিয়ে আসে।তবে এখন সম্পূর্ণ সুস্থ আছে সাপটি। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে বলে জানা গেছে বন দপ্তর সূত্রে। বনদপ্তর এর কর্মীরা জানান, প্রত্যন্ত গ্রাম গুলিতে বন্য জীবজন্তু সংরক্ষণ এর বিষয় নিয়ে সচেতনতার প্রচার চালানো হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page