নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৪ মার্চ ২০২২ঃ
রাস্তা খারাপ রয়েছে দীর্ঘদিন তারপর উড়ছে ধুলো তাই এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মানবাজার ইন্দকুড়ির বাসিন্দারা। শুক্রবার সকালেই মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বাসিন্দারা। মূল রাস্তা অবরোধের জেরে আটকে পড়ে বহু বাস সহ অন্যান্য যানবাহন।
এ বিষয়ে এলাকার বাসিন্দা পার্থপ্রতিম সেন বলেন, রাস্তাটি দীর্ঘদিন খারাপ রয়েছে তার ওপর কে বা কারা এই ধুলো দিয়ে যাওয়ায় আমরা এখানে থাকতে পারছি না, প্রশাসনকে জানানো হয়েছে তাই বাধ্য হয়ে কাজ না হওয়ায় আমরা রাস্তা অবরোধ করেছি। শুক্রবার পথ অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ, এবং কথা বলেন বিক্ষোভকারীদের সাথে। পরবর্তীকালে মানবাজার গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সব্যসাচী মন্ডল গিয়ে এই সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।


