নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১১ মার্চ, ২০২১

বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পুরুলিয়া জেলা পুলিশের নির্দেশে মানবাজার ও পুঞ্চা থানার পার্শ্ববর্তী বাঁকুড়া জেলা সীমান্তবর্তী এলাকায় চলছে নাকা চেকিং। এদিন মানবাজার ও পুঞ্চা থানার পুলিশ সূত্রে জানতে পারা যায় যে, জেলাতে যাতে নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন সম্পন্ন করা যায় সেদিকে নজর রেখেই এমনই নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে মানবাজার ও পুঞ্চা থানার পক্ষ থেকে। এদিন মোটরবাইক সহ বিভিন্ন যানবাহন কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে চেক করা হয় এবং তারপরেই জেলার মধ্যে আসতে ও জেলার বাইরে যেতে দেওয়া হয় বলে জানা যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page