নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৪ সেপ্টেম্বর ২০২১ঃ
টাটা পুরুলিয়া ৩২ নং জাতীয় সড়কের বলরামপুর রথ তলা থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তার বেহাল দশা প্রায় দীর্ঘ দিন ধরে সমস্যা হয়ে দাড়িয়েছে। জল পড়লে কাদা আর রোদ দিলে ধূলা। বিভিন্ন রকম ভাবে প্রসাশনকে জানানোর পরেও হয়নি কাজ। তাই আজ শুক্রবার বলরামপুর কালীতলার সামনে পথ অবরোধ করলো এলাকার মহিলারা।


