নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৮ অক্টোবর ২০২১ঃ

আজ মানবাজার-১ নং ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েতের নব নির্মিত ভবন ও সোলার লাইটের শুভ উদ্ভোদন করলেন মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি ও বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেশরা।

মূলত গোটা পঞ্চায়েত অফিসকে সোলার সিস্টেমের সাথে জুড়তে এই অভিনব উদ্যোগ নেওয়া হলো। এবিষয়ে মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি বলেন ১৪ অর্থ কমিশন সহায়তায় গড়ে ওঠা এই সোলার সিস্টেম বিশরী গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভরতার ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে।

শুক্রবার এই শুভ উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ, তিনি এবিষয়ে জানান এত দিন সাধারণ মানুষের রোদে জলে পঞ্চায়েতে কাজ করাতে এসে অনেক সমস্যার মুখে পড়তে হতো এই নতুন ভবন উদ্বোধন হওয়ায় অনেক টা সমস্যা মিটবে।এছাড়াও আজ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নেপুর বাউরী, বিশরী গ্রাম পঞ্চায়েতের সদস্যারা ও গ্রাম পঞ্চায়েতের সকল কর্মীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page