নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ঃ

মঙ্গলবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অযোধ্যায়  সাঁওতালি ভাষা মাধ্যমে বিদ্যালয় চালু করার বিষয়টি উত্থাপন করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত।  অতিরিক্ত প্রশ্নোত্তর পর্বে বিধায়ক সুশান্ত মাহাত রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে অযোধ্যা পাহাড় এলাকায় সাঁওতালি ভাষা মাধ্যমে বিদ্যালয় চালু করার বিষয়ে প্রস্তাব দেন। শিক্ষা দপ্তরে জেলা প্রশাসনের মাধ্যমে আবেদন জানানো হলে , সেই প্রস্তাব গুরুত্ব সহকারে দেখা হবে বলে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন বলে বিধানসভা সূত্রে জানা গেছে ।

শেয়ার করুন

You cannot copy content of this page