নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৬ এপ্রিল ২০২২ঃ
শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ টাটা পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কের কৌরাং এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবক। জানা গেছে দুই বাইক আরোহী পুরুলিয়ার দিক থেকে বলরামপুর আসার পথে অপর একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাটি ঘটে,একটি বাইকের দুই যাত্রী আহত হয় অপর বাইক চালক বাইক নিয়ে পলাতক বলেও জানা গেছে। তবে ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মানুষজন এবং তাদেরকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর,উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক অন্যত্র স্থানান্তরিত করলে পরিবারের লোকজন তাদের জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন বলেও জানা গেছে। আহত দুই যুবকের নাম অনন্ত প্রসারি এবং আলোক দে উভয়ের বাড়ি বলরামপুর শহরের সরাই এবং রাঙ্গাডি এলাকায়।
