নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৪ ডিসেম্বর ২০২১ঃ

পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও মানবাজার থানার সহায়তায় আজ মানবাজার থানা এলাকা জুড়ে পালিত হলো নো এক্সিডেন্টে ডে। এদিন একটি পদযাত্রা সহযোগে মানবাজার থানা এলাকায় একটি মিছিল ও তার সাথে সাধারন মানুষদের পরা,মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সিটবেল্ট না বাঁধা পবিত্র বিষয়ে সচেতনতা করা হয়। এদিনই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া ডিএসপি ট্রাফিক মিহির কুমার দে,মানবাজার সিআই সমীর সরকার, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার সহ মানবাজার থানার অন্যান্য আধিকারিকেরা ও সিভিক ভলেন্টিয়াররা। এদিন ডিএসপি ট্রাফিক সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতন বার্তা প্রদানের পাশাপাশি, ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন আইন কানুন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page