নিজস্ব সংবাদদাতা, মানবাজার : ৮ মার্চ, ২০২১
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নমিনেশন প্রক্রিয়া এবং প্রার্থী ঘোষণার কাজ। সেই মোতাবেক আজ সোমবার পুরুলিয়া জেলার মানবাজারে বিধানসভা(এসটি) কেন্দ্রে প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলো সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী যামিনী কান্ত মান্ডি আজ মানবাজার মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন পএ জমা দেন মানবাজার মহকুমাশাসকে। এদিন মানবাজার মহকুৃমা চওরে নিরাপত্তার ব্যাবস্হা ছিলো আঁটোসাটো এবং নির্বাচন কমিশনের সমস্ত বিধি-নিষেধ মেনেই প্রার্থীকে নমিনেশন জমা দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

