নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :৬ মার্চ, ২০২১
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নমিনেশন প্রক্রিয়া এবং প্রার্থী ঘোষণার কাজ। সেই মোতাবেক শনিবার জেলার মানবাজার বিধানসভা(এসটি) কেন্দ্রে প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন এসইউসিআই (সি) প্রার্থী স্বপন কুমার মুর্মু। মানবাজার মহকুমা শাসকের দপ্তরে এসে এদিন তিনি মনোনয়ন পত্র জমা দেন মানবাজার মহকুমাশাসক কে। সমস্ত রকম কোভিড বিধিনিষেধ মেনেই এদিন মানবাজার মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মানবাজার মহকুৃমা শাসকের দপ্তর চত্বরে নিরাপত্তার ব্যাবস্হা ছিলো আঁটোসাটো।
শেয়ার করুন