নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ৫ মার্চ ২০২২ঃ

নপাড়া কেন্দা রাস্তার উপর ছাতালালপুর গ্রামে বাইক দুর্ঘটনায় আহত তিন যুবক। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত সাড়ে আটটার সময় নপাড়া কেন্দা রাস্তার উপর ছাতালালপুর গ্রামের বাসিন্দাদের নজরে আসে এই দুর্ঘটনা। দেরি না করে গ্রামবাসীরা স্থানীয় পুঞ্চা থানাতে খবর দেন। জানা গেছে, দ্রুতগতিতে আসা বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ সরবরাহের খুঁটিতে ধাক্কা মারলে আহত হন ওই তিনজন বাইক আরোহী।তবে এই দুর্ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক। তার নাম কাঞ্চন হেমরম। অপর 2 আহত যুবকের নাম প্রশান্ত টুডু ও শ্যামলাল মান্ডি বলে জানা গেছে। পুঞ্চা থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে স্থানীয় পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের বাড়ি কেন্দা থানার গুগুইটাইড় গ্রামে।

শেয়ার করুন

You cannot copy content of this page