নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১ এপ্রিল ২০২২ঃ

শুক্রবার সকালে মানবাজার থানার রাজগ্রাম এলাকায় গাছে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম গৌতম পান্ডা(৬০)। তার বাড়ি মানবাজারের রাজগ্রামে। এদিন সকালে গ্রামের অদূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিসের প্রাথমিক ভাবে অনুমান অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

শেয়ার করুন

You cannot copy content of this page