নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১০ নভেম্বর ২০২১ঃ

আজও মানবাজার ও বরাবাজার সার্কল আফগারি দপ্তর যৌথ অভিযান চালিয়ে ১০ লিটার অবৈধ চোলাই সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করলো। এদিন আফগারি দপ্তর সূএে জানা যায় যে,কেন্দা থানার অন্তর্ভুক্ত তিলাডি, রাজনোয়াগড়, কুচুং গ্রামের বেশ কিছু জায়গায় অভিযান চালায় ওসি মাজহারুল হকের নেতৃত্বে। প্রসঙ্গত বলা যায় যে বেশ কিছু দিন ধরেই মানবাজার মহকুমা এলাকায় বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে অবৈধ চোলাই নষ্ট করার ব্যাপারে যথেষ্টই তৎপর আফগারি দপ্তর। এবিষয়ে সার্কেল ওসি মাজহারুল হক বলেন,গোপন সূএে খবর পেয়ে এই অভিযান চালানো হয় ও একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page