নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২৭ নভেম্বর ২০২১ঃ

গতকাল মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পুঞ্চা থানার পুলিশ। শুক্রবার মাটির নীচের থেকে পুঞ্চার চন্দনপুরে একটি জঙ্গলে ঘেরা এলাকার নীচের থেকে একটি মুন্ডুহীন মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত বলা চলে গত বুধবার চন্দনপুর গ্রামের বাসিন্দা বছর ৩৪ এর মিনু গড়াই মাঠে ধান কাটতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই মহিলার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে শুক্রবার তল্লাশির পর তার দেহ উদ্ধার হয় জঙ্গলে মাটির নীচে। কাটা মুন্ডু খোঁজে পুলিশ শুক্রবার দিনভর তল্লাশি চালায় কিন্তুু এখনও পর্যন্ত সেই মুন্ডুর উদ্ধার করা যায়নি। এই ঘটনায় পুঞ্চা থানার পুলিশ সূত্রে জানতে পারা যায় যে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে নাম শ্রীরাম সর্দার,বাড়ি চন্দনপুর গ্রামে।

শেয়ার করুন

You cannot copy content of this page