নিজস্ব সংবাদদাতা, কেন্দা, ২৭ অক্টোবর ২০২১ঃ

গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হলেন বছর ৭০ এর এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কেন্দা থানার অন্তর্ভুক্ত জামবাদ গ্রাম পঞ্চায়েতের শাসনগোড়া গ্রামে। এদিন কেন্দা থানা পুলিশ সূত্রে জানতে পারা যায় যে অনিল মুর্মু(৭০), পিতা স্বর্গীয় শ্রাবণ মুর্মু তার নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীকালে কেন্দা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাতোয়াড়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায়, গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মামলা রুজু করে তদন্তে নেমেছে কেন্দা থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page