নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২১ অক্টোবর ২০২১ঃ
বুধ ও বৃহস্পতিবার পুঞ্চা ব্লকের কেন্দা থানার অন্তর্গত রাজনোয়াগড় গ্রামে আয়োজিত হল দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। আয়োজক ছিল স্থানীয় আর. এফ. এ। দুইদিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ১ লক্ষ-টাকার পুরস্কার মূল্য ।এলাকার মানুষের কাছে “ধামাকা ফুটবল” বলে পরিচিত এই প্রতিযোগিতার ফাইনালে আজ জয়ী হয় চাঁদড়া অঞ্চল মা মাটি মানুষ ফুটবল দল। এদিন ফাইনাল খেলায় দ্বিতীয় স্থান পায় পারবাইদ ইয়ংস্টার ফুটবল দল। আজ চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যারাণী টুডু, রামদুলাল রায়, সোমনাথ চৌধুরী, মনসুর আনসারী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ।





