নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ২৭ এপ্রিল, ২০২১
খানিকের মধ্যে আগুনে পুড়ে ছায় হয়ে গেল একটি পল্ট্রীফার্ম ও দুটি খড়ের গাদা। ঘটনাটি গতকাল দুপুর প্রায় ১২ নাগাদ বেলা টোলা বাধাকুলি গ্রামে ঘটে। জানা যায় যে ওই ফার্মের মালিক নেপাল মাহত, তিনি যানান ফার্মের মধ্যে পল্ট্রী ছিল না তবে সামনের ৩ তারিখ বাচ্চা আনার কথা ছিল। এছাড়াও ফার্মের মধ্যে পল্ট্রীর খাবার, তিনটি ফ্যান ও বিভিন্ন ধরনের সামগ্রী সহ কিছু মূল্যবান নথিপত্র যেমন জমির কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের কিছু নথি, একটা মোবাইল সমস্ত কিছু জ্বলে গেছে। গ্রামের লোকজন সামনের পুকুর, কূয়ো থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে, যদিও ঘটনা স্থলে দমকল এসে আগুন পুরোপুরি ভাবে নেভায়।

