নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ আগষ্ট ২০২১ঃ

টীকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন। তবু মহামারির প্রকোপ ঠেকাতে নিতেই হবে ভ্যাকসিন। সোমবার পুরুলিয়া-২ নম্বর ব্লকের কুস্তাউর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হবে কোভিড টীকা। তাই আজ, রবিবার রাত্রি থেকেই দীর্ঘ লাইন পড়লো স্বাস্থ্য কেন্দ্রের বাইরে । এদিকে বর্ষার কারনে ঘনঘন হচ্ছে লোড শেডিং। চরম নিরাপত্তাহীনতায় লাইনে দাঁড়িয়ে থাকা মহিলারা। “তবু নিতেই হবে টীকা”। তাই বাড়ি থেকে খাবার, বিছানা নিয়ে হাসপাতালে রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ। রাত পোহালেই ভ্যাকসিনের ডোজ।

শেয়ার করুন

You cannot copy content of this page