নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৪ মার্চ ২০২২ঃ

বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া গভমেন্ট মেডিকেল কলেজ এর ওটি রুমে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হাসপাতালে ভর্তি রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। গোটা হাসপাতাল চত্বর ধোঁয়ায় ভরে যায়। রোগীদের নিচে নামিয়ে আসা কে কেন্দ্র করে হুলুস্থুলু পড়ে যায় হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে এসে পৌঁছান পুরুলিয়া সদর থানার ওসিসহ জেলা পুলিশের আধিকারিকেরা। পুরুলিয়া দমকল দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওটির ভেতরে থাকে একাধিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই এই আগুন। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের জানানো হয়েছে

শেয়ার করুন

You cannot copy content of this page