নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি ২০২২ঃ

আজ, বুধবার সন্ধ্যা ৭ টায় পুরুলিয়া পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করল তৃণমূল কংগ্রেস। এদিন এই কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন দলের ২০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি অভিজিৎ কুন্ডু, ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সমীরণ রায়, ওয়ার্ড কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রশান্ত কুমার রায়, ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের ওয়ার্ড কমিটির সদস্য আস্তিক ধীবর সহ ওয়ার্ডের অগণিত তৃণমূল কংগ্রেস সমর্থক ও কর্মীরা ওয়ার্ডে। এদিন বরাকর রোড স্থিত এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে ওয়ার্ড কমিটির সভাপতি অভিজিৎ কুন্ডু বলেন, ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয় নিশ্চিত। তিনি আরো বলেন, বিগত ১১ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক জনমুখী প্রকল্পের কারণে আপানভ আপামর মানুষ উপকৃত। ফলে মানুষ যে তৃণমূলকেই ভোট দেবেন তা নিশ্চিত করেই বলা যায়। অভিজিৎ কুন্ডুর আরো বক্তব্য, কোন আত্মতুষ্টিতে থাকছি না। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক ভাবে প্রচারের কাজও শুরু হয়ে গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page