নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৭ মে, ২০২১

ব্যাংকে এসে পরিষেবা না পেয়ে চরম অসুবিধায় গ্রাহকরা। একদিকে রাজ্যে চলা কঠোর লক-ডাউন এর জন্য পরিষেবার সময় কমেছে। তার ওপর ব্যাংক পরিষেবা পুরোপুরি বন্ধ হওয়ায় গ্রাহকরা নাকাল হন। বলরামপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পরিষেবা নামেলায় হতাশ হয়ে বাড়ি ফিরছে গ্রাহকরা। তারা জানিয়েছে যে বেশ কিছুদিন ধরে সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না তারা। আজ পুরোপুরি ভাবে ব্যাংকে পরিষেবা বন্ধ রয়েছে, এছাড়া দীর্ঘ প্রায় এক বছর ধরে ATM বন্ধ আছে। এই ব্যাপারে ব্যাংক ম্যানেজার জানান, যান্ত্রিক কিছু অসুবিধার কারণে আজ পরিষেবা বন্ধ রয়েছে, দ্রুত পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছেন তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page