নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২৯ ডিসেম্বর ২০২১ঃ

আইনি সচেতনতা ও পুলিশের মাধ্যমে বিভিন্ন বিষয়ের সমাধানের জন্য কেন্দা থানার পরিচালনায় নর্সিংডি গ্রামে পুলিশি সহায়তা কেন্দ্র আয়োজিত হল বুধবার। কেন্দা থানা পুলিশ সূত্রে জানতে পারা যায়, এদিন পুঞ্চা ব্লকের চান্দডা গ্রাম পঞ্চায়েতের নর্সিংডি গ্রামে এলাকার মানুষজনদের আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি জনসংযোগের মধ্য দিয়ে গ্রামের আইনি জটিলতার কিছু বিষয় নিয়ে সমাধানের জন্য কেন্দা থানা পুলিশের উদ্যোগে এই পুলিশি সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছিল। গ্রামের মানুষজনেরা গ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশের এই প্রচেষ্টায় বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

শেয়ার করুন

You cannot copy content of this page