নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৯ অক্টোবর ২০২১ঃ

সোমবার রাতে ঝালদা থানার বীরসা মোড় এলাকায় নিষিদ্ধ তামাক জাতীয় দ্রব্যসহ এরই পিকআপ ভ্যানকে আটক করল ঝালদা থানার পুলিস। ওই পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম কৈলাশ কালিন্দী। তাঁর বাড়ি ঝালদা থানা এলাকাতে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ঝাড়খন্ড থেকে গুটখা সহ অন্যান্য তামাক জাতীয় দ্রব্য নিয়ে এসে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন ঝালদার এক ব্যবসায়ী। সোমবার রাতে পিকআপ ভ্যান ভর্তি মাদকদ্রব্য ঝালদা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পুলিস গিয়ে পিকআপ ভ্যানটি আটক করে। আনুমানিক প্রায় ছয় লক্ষ টাকারও বেশি মূল্যের তামাকজাত দ্রব্য ওই পিকআপভ্যানে রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ঘটনায় জড়িত ব্যবসায়ীর খোঁজ করছে পুলিস।

শেয়ার করুন

You cannot copy content of this page