নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ মার্চ ২০২২ঃ

বুধবার বিধানসভায় অতিরিক্ত প্রশ্নোত্তর পর্বে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রোজেক্টে স্থানীয়দের প্রশিক্ষণের ব্যবস্থা করে,দক্ষতা বাড়িয়ে  নিয়োগে অগ্রাধিকার দেওয়ার  বিষয়ে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত ।  উত্তরে শ্রম মন্ত্রী বেচারাম মান্না জানান বিষয়টি সরাসরি তার দপ্তরের  নাহলেও এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তিনি জানাবেন ।  শ্রম মন্ত্রী শীঘ্রই পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রোজেক্টে পরিদর্শনেও যাবেন বলে  জানান ।

শেয়ার করুন

You cannot copy content of this page