নিজস্ব সংবাদদাতা, পাড়া, ১৫ আক্টোবর ২০২১ঃ

পাড়া থানার পান্ডুকা গ্রামের ব্যানার্জি পরিবারের পুজোর বিসর্জনের এক ঐতিহ্য রয়েছে। সে বহুকাল ধরেই। এই পারিবারিক পুজোর বিসর্জনের পূর্বে গ্রামের মানুষের সহযোগিতায় দেবী প্রতিমাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। পারিবারিক পূজো স্থল থেকে প্রায় ১ কিমি দূরে স্থানীয় উপর বাঁধের পাড়ে প্রতিমা রাখা হয়। ব্যানার্জি পরিবারের সদস্য অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, আশপাশের ৪/৫টি গ্রামের মানুষ পুকুর পাড়ে এসে দেবী মা-কে প্রনাম করতে আসেন। সূর্যাস্ত হওয়ার পর দর্শনার্থীদের প্রনামের পাট চুকে গেলে প্রতিমা নিরঞ্জন করা হয়। অজিতেশ বাবু বলেন, বিগত ১০০ বছরের অধিক সময় ধরে বিসর্জনের এই প্রথা চলে আসছে।

শেয়ার করুন

You cannot copy content of this page