নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৬ অক্টোবর ২০২১ঃ
আজ মানবাজার থানা প্রাঙ্গনে মানবাজার এলাকার ৪৪ টি পূজো কমিটিকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। গতকালের মানবাজার হাসপাতালের বিএমও এইচ এর স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করে সভা শুরু হয়। মূলত এবছরের পূজোকে কি ভাবে সুষ্ঠু ও নিরাপদ ভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যেই ইলেকট্রিক অফিস, ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, দমকল ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয়।
এদিন বৈঠকে সিআই মানবাজার বলেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী গতবছরের মত এবছরেও গোটা মন্ডপ জুড়ে করোনা বিধিনিষেধ সহ বিভিন্ন নিয়ম জারি থাকছে তাই পূজো মন্ডপ গুলিকে সদাসতর্ক ভাবে পূজো করার নির্দেশ দেন। পাশাপাশি এদিনের বৈঠকে মানবাজার এলাকার বারোয়ারী পূজো কমিটি গুলিকে মহিলাদের জন্য টয়লেট এর ব্যবস্হা করতে নির্দেশ দেন।
বুধবার এই আলোচনা সভা থেকে মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বলেন পূজো কমিটি গুলির সুবিধার্তে এবছর ব্লকে একটি শিবির করা হবে যাতে পূজো উদ্যোক্তারা সহজে পূজোর অনুমতি গুলি পেতে পারেন।




