নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৫ সেপ্টেম্বর , ২০২০
সবজি ও মাছের দাম নিয়ন্ত্রনে রাখতে শনিবার পুরুলিয়া শহরের বড় হাটে অভিযান চালালেন অপরাধ দমন শাখার আধিকারিকরা। শনিবার প্রথমেই বড় হাটে পাইকারি দরে আলু, আদা, রসুন, পেয়াজ সহ অন্যান্য সবজির দাম জানতে চান তারা। এর পরেই মাছের বাজারে হানা দেন।
সম্প্রতি বাজারে আলু সহ অন্যান্য সবজি ও মাছের যে চড়া দাম উঠেছে তাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বিগত কিছু দিন যাবৎ পুরুলিয়ার বিভিন্ন বাজারে কিলো প্রতি বিভিন্ন সবজির দাম উঠেছে এরকম, আলু-৩০ টাকা, পেঁয়াজ-২৬ টাকা, আদা- ৮০ টাকা, রসুন ৭০-টাকা, বাঁধাকপি-৫০টাকা, বেগুন- ৪০টাকা, পটল-৬০ টাকা, কাঁচালঙ্কা-১৫০ টাকা। ফলে সাধারণ মানুষ পড়েছেন চরম সমস্যায়।

অপরাধ দমন শাখার পক্ষ থেকে জানানো হয়েছে জেলার সর্বত্র যাতে একই দাম রাখা যায় তার জন্য জেলার বিভিন্ন হাটে তালিকা তৈরি করা হচ্ছে। দেখা হচ্ছে পাইকারি বিক্রেতাদের সাথে খুচরো বিক্রেতাদের দামের কতোটা তফাত থাকছে। তাঁরা জানাচ্ছেন, যদি দেখা যায় খুচরো বিক্রির ক্ষেত্রে বেশি দাম নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
দেখুন ভিডিও
