নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১০ জুন ২০২২ঃ
আজই এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যে অষ্টম স্থান পেয়েছে পুরুলিয়ার অর্পিতা পাল। অর্পিতা পলাশকোলা গোবিন্দপুর হাই স্কুলের ছাত্রী। তার বাড়ি পাথরডি গ্রামে। কলা বিভাগের ছাত্রী অর্পিতার প্রাপ্ত নম্বর ৪৯১ (৯৮.২ শতাংশ)। তার বাবা উত্তম কুমার পাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা ঝর্ণা পাল গৃহবধূ। ভবিষ্যতে শিক্ষকতাকেই পেশা করতে চায় অর্পিতা। বলে, পড়াশোনার তেমন কোন নির্দিষ্ট টাইম টেবল্ ছিল না, তবে নিয়মিত লেখাপড়া করে গিয়েছে সে। অর্পিতার ফলাফলে গর্বিত এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।




