নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ
আজ সকাল সাড়ে আটটা নাগাদ স্বাধীনতা দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলন হল পুরুলিয়া জার্নালিস্টস ক্লাবে। এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন করে ক্লাবের সভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক দীপেন গুপ্ত জানান, এবছর স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে গোটা ক্লাব চত্বরটি ৭৫ টি জাতীয় পতাকা দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে। এছাড়াও স্থানীয় স্কুল পড়ুয়া কচিকাচাদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতারও এদিন আয়োজন করে পুরুলিয়া জার্নালিস্টস ক্লাব। উপস্থিত ছিলেন ক্লাব সদস্যদের পরিবারবর্গও।
শেয়ার করুন