নিজস্ব সংবাদদাতা, কেন্দা, ৩ মে ২০২২ঃ

প্রেমিকের বাড়ির সামনে রাতভোর ধর্ণা দিলেন প্রেমিকা। পরে সকালের দিকে প্রেমিকের বাড়ির লোকজনের সঙ্গে বচসাও হয়। প্রেমিকার বাড়ির সদস্যদের অভিযোগ প্রেমিক নীলকমল গোপের পরিবারের লোকজন মারধরও করেছেন। কেন্দা থানায় মারধরের লিখিত অভিযোগ করেছেন প্রেমিকা রীনা গোপের দাদা মৃত্যুঞ্জয় গোপ।

কেন্দা থানার দড়োডি গ্রামের কলেজ পড়ুয়া যুবক নীলতমল গোপের সঙ্গে প্রায় দু’বছর ধরে প্রেমের সম্পর্ক স্বামী পরিত্যক্তা ওই গ্রামেরই রীনা গোপের। দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে। প্রেমিক নীলকমলের পরিবার দুজনের সম্পর্ক মেনে নিতে নারাজ। এ অবস্থায় গতকাল রাত্রে হাওড়া নিবাসী কলেজ পড়ুয়া ওই ছাত্র গ্রামবাসীদের সামনেই প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। বিয়ে করা বউকে নিজের বাড়ি নিয়ে গেলে প্রেমিক নীলকমলের ঠাকুমা রীনা গোপকে তাঁদের বাড়ি ঢুকতে দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। অভিযোগ, রীনাকে নীলকমলের পরিবারের লোকজন মারধরও করেছেন। এদিকে এরকম পরিস্থিতির মধ্যেই প্রেমিক নীলকমল নাকি বেপাত্তা। স্বামীর খোঁজে রাতভোর তাই প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা দেয় প্রেমিকা।

সকালের দিকে প্রেমিকের বাড়ির লোকজনের সঙ্গে বচসাও হয় রীনার। এরপরই ন্যায় বিচার চেয়ে কেন্দা থানার দ্বারস্থ হন রীনা ও তার পরিবারের সদস্যরা। রীনার দাদা মৃত্যুঞ্জয় গোপ লিখিত অভিযোগ করেন। রীনার মাসির অভিযোগ, তাঁর বোনপোকে স্বামীর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এবং মারধরও করা হয়েছে। দোষীদের শাস্তি চাই, ন্যায় বিচার চাই।

কেন্দা থানা সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page