নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৭ আগষ্ট ২০২২ঃ

পুরুলিয়া নীলকুঠি ডাঙা ক্লাব এর প্লাটিনাম জয়ন্তী উৎসব এর সূচনা হলো রবিবার। এদিন ভোরে বেলকুঁড়ি মোড় থেকে শহরের ভিক্টোরিয়া স্কুল মোড় পর্যন্ত রোড রেস এর মাধ্যমে উৎসব এর সূচনা হয়। দক্ষিণ বঙ্গের জেলাগুলি এবং ঝাড়খন্ড রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৩২ জন প্রতিযোগী দৌড়ে অংশ নেয়। রেস এর ফ্ল্যাহ অফ করেন প্রাক্তন সেনা হাবিলদার অনুপ মাহাত। দৌড়ে প্রথম স্হান অধিকার করে জামশেদপুর এর লাখন সোরেন। দৌড় শেষে ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন করপন ক্লাব সভাপতি নিখিল মুখার্জি। মশাল প্রজ্জ্বলন করে উৎসব এর উদ্বোধন করেন পুরুলিয়া জিলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী। প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিরিক্ত আরক্ষাধ্যক্ষ পিনাকী দত্ত।সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ক্লাব সদস্যরা। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্লাটিনাম জয়ন্তী পালনের পরিকল্পনা রয়েছে ক্লাবের। এর মধ্যে থাকবে বড়োমাপের শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও যোগাসন প্রতিযোগিতা, সেমিনার ও সামাজিক কর্মসূচি

শেয়ার করুন

You cannot copy content of this page