নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২৮ মে ২০২২ঃ

লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজের অধ্যাপকের মানসিক অবসাদে আত্মহত্যা। শোকের ছায়া শিক্ষা মহলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক সময় বিকাল 05:00 টা নাগাদ। মানবাজার থানার বাস স্ট্যান্ড থেকে মধুপুর রাস্তার ধারে ভাড়া বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই অধ্যাপক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরো জানতে পারা যায় যে, ওই ব্যক্তির নাম তপন মুর্মু, বয়স আনুমানিক ৩৭ বছর। তাঁর বাড়ি পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার হিড়বান্দ থানার চাকাডোবা গ্রামে।

তপনবাবু কর্ম সূত্রে পুঞ্চা থানার লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজে সাঁওতালি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মানবাজার থানার পুলিশ দেহটি উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page