নিজস্ব সংবাদদাতা , আদ্রা
২৪ সেপ্টেম্বর , ২০২০
রেলের বেসরকারীকরণের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পুরুলিয়া জেলার আদ্রা ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলেন অল ইন্ডিয়া এসসি এসটি রেলওয়ে এমপ্লইজ অ্যাসসিয়েনের সদস্যরা। এদিন সংগঠনের পক্ষ থেকে আদ্রা ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হোন তাঁরা। একইসঙ্গে আদ্রার ডিআরএম নবীনকুমারকে একটি দাবিসনদও পেশ করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

সংগঠনের আদ্রা ডিভিশনাল সভাপতি বিধান কালিন্দী বলেন, মূলত রেলকে বেসরকারিকরনের প্রতিবাদেই আজকের এই কর্মসূচি। তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষ দাবি না মানলে আমরা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।
শেয়ার করুন